পররাষ্ট্র সচিব নিয়ে নাটকীয়তায় নতুন মোড়: জসীম উদ্দিন কানাডায়, স্থলাভিষিক্ত আসাদ আলম

পররাষ্ট্র সচিব নিয়ে নাটকীয়তায় নতুন মোড়: জসীম উদ্দিন কানাডায়, স্থলাভিষিক্ত আসাদ আলম
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২২ মে ২০২৫: পররাষ্ট্র সচিব পদ নিয়ে বেশ কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন অবসরে যাচ্ছেন না, বরং তাকে কানাডার হাই কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ঘোষণা করেছিলেন যে জসিম উদ্দিন স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তথ্যসুত্র বলছিল, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান সেনাবাহিনীর সাথে যোগাযোগ এবং বিতর্কিত মানবিক করিডোর ইস্যু’র দায় থেকে নিজের সুনাম রক্ষা করতেই তিনি স্বেচ্ছায় অবসরের সিন্ধান্ত নিয়েছিলেন।

জানা গেছে, আসাদ আলম সিয়াম ১৫তম বিসিএস ব্যাচের দ্বিতীয় স্থানাধিকারী। গতকালই জনাব সিয়ামকে এক মাসের মধ্যে ওয়াশিংটোন দুতাবাসের কার্যাদি বুঝিয়ে দিয়ে বাংলাদেশে ফেরার জন্য আদেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, মো. জসীম উদ্দিনের কানাডার হাই কমিশনার হিসেবে নিয়োগ পররাষ্ট্র সচিব পদ নিয়ে চলমান নাটকীয়তার একটি নতুন মোড় হিসাবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদায়নগুলো সরকারের কূটনৈতিক ক্ষেত্রে গত কিছুদিনে যেই অচলাবস্থার সৃষ্টি করেছিল, তার কিছুটা হলেও অবসান হবে।

এই পদায়নগুলো শিগগিরই কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Visited 203 times, 1 visit(s) today