শামসুজ্জামান দুদুর তীব্র সমালোচনা: হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

শামসুজ্জামান দুদুর তীব্র সমালোচনা: হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’র আয়োজিত এক আলোচনা সভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ বিএনপি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে তারা হাসনাতকে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে শামসুজ্জামান দুদু হাসনাতকে উদ্দেশ করে বলেন, “আমি তাকে আবাল বলব। কথা বলার আগে চিন্তা-ভাবনা করা উচিত। আবালের মতো কথা বললে মানুষের ধারণা কী হবে?” তিনি আরও তীর্যক মন্তব্য করে বলেন, “বিএনপির নেতারা যদি একসঙ্গে প্রস্রাব করেন, তাহলে তার তোড়ে বঙ্গোপসাগরে ভেসে যাবে। এমন কথা বলবেন না, যার দায় নিতে পারবেন না। বিএনপি যদি শুধু থুথু ফেলে, তাতেই তোমাকে খুঁজে পাওয়া যাবে না।”
এই বক্তব্যের মাধ্যমে দুদু হাসনাতের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং বিএনপির শক্তি ও ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেন। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
উৎস: জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা।
Visited 142 times, 1 visit(s) today