সালমান মুক্তাদির: দেশ ছেড়ে চলে যাওয়াটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা

সালমান মুক্তাদির: দেশ ছেড়ে চলে যাওয়াটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা
শেয়ার করুন

বিনোদন ডেস্ক
দেশ ছাড়ার পরিকল্পনা করছেন ইউটিউবার সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, সেখানেই তিনি দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানান।

সম্প্রতি একটি বাণিজ্যিক ইভেন্টে যোগ দিয়ে সালমান মুক্তাদির গণমাধ্যমকে বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।

বাংলাদেশ প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকার আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। বলেন, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবতা চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সবই ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্যক্তিগত পর্ণ ভিডিও ছড়ানো এই বিতর্কিত ইউটিউবার শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট বানিয়ে আন্দোলন উস্কে দিতে সহযোগিতা করেন।

তার বিদেশ চলে যাওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পোস্টের কমেন্টের ঘরে ‘লালবদর’ আখ্যা দিয়ে তীর্যক মন্তব্য করেন।

Visited 205 times, 1 visit(s) today