টিকটকার কারিনার ছবি না তোলার অনুরোধ জানিয়ে মা- ‘এটা ইসলামবিরোধী’

টিকটকার কারিনার ছবি না তোলার অনুরোধ জানিয়ে মা- ‘এটা ইসলামবিরোধী’
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


মেয়ের দাফনে সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ জানিয়ে টিকটকার কারিনার মা লোপা কায়সার বলেন, “মৃত মানুষ ও কবরের ছবি ভিডিও করা ইসলামবিরোধী।”

গত রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

কারিনার মা বলেন, “আমি চাই না আমার মৃত মেয়ের মুখ কেউ দেখুক।” জানাজার আগেও তিনি এ অনুরোধ করেন। তার অনুরোধে কারিনার মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি।

গত ১৫ই মে রাতে লিভার রোগে ভারতের চেন্নাইয়ে অবস্থিত খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। গত ৮ই মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করে তার পরিবার। পরে ১১ই মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়।

পরিবার জানায়, শুরুতে কারিনার জ্বর হয়। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় কারিনাকে।

চটুল কার্যকলাপের মাধ্যমে টিকটক ভিডিও বানিয়ে একশ্রেণির দর্শকের মাঝে পরিচিত ছিলেন কারিনা।

কারিনার প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে বাদ মাগরিব, দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে বাদ এশা ও তৃতীয় জানাজা শহিদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

Visited 11 times, 1 visit(s) today