চন্দ্রবিন্দু
এই স্ট্যাটাসের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের কাছ থিকা গালি খাইতে পারি, তবুও সত্য বলা থেকে বিরত থাকতে পারলাম না। আমার জামায়াতের জন্য একটা প্রবল সিমপ্যাথী কাজ করে।
বেচারারা ৭১-এ পাকিস্তানের পক্ষে ছিলো। সেইফ ডিসিশান। কিন্তু ধরা খাইলো। বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করলো। তারা চিপায় পড়লো।
জেনারেল জিয়া তাদের চিপা থেকে উদ্ধার করলো ঠিকই; কিন্তু পাবলিক তো রাজাকার বলে গালি দেয়! ভোট দেয় না। বিএনপির সাথে জোট বেঁধেও ভোটের হার খুব একটা বাড়ানো যায় না।
বেচারারা প্রকাশ্য নানান ধরনের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। গরীবের ছেলেপিলেকে টাকা পয়সা দেয়। কিন্তু তারপরও ভোট বাড়ে না।
তাদের পে-রোলে থাকা সাংবাদিকরাও টক শোতে গিয়ে তাদের পক্ষে সরাসরি কিছু বলতে পারে না। ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। তারা বলতে পারে না, জামায়াতই একমাত্র দেশপ্রেমিক দল। রাজাকাররাও দেশপ্রেমিক ছিলো। জামায়াত, আল-বদর, রাজাকার সবই গর্বের বিষয়। টাকা খায়। কিন্তু বলার উপায় নাই।
এই যে মেটিকুলাস আন্দোলন হইলো, পুরাটাই জামায়াতের টাকায়। কিন্তু আন্দোলনের সময়ও বেচারারা বলতে পারে নাই, এটা তাদেরই আন্দোলন। তারা সৎ লোক, তাই অসৎ আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে চায়। এটা বললেই লোকজন আর আন্দোলনে আসতো না। কী একটা অবস্থা!
আন্দোলনের সময় শ্লোগান দিতে হয়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই! এ কি মানা যায়!
আওয়ামী লীগ সরকারকে ফেলে দেয়ার পরেও বেচারারা সরাসরি ক্ষমতায় বসতে পারছে না। ইউনুসের মতো পুতুলকে বসানো হয়েছে। টাকা তোদের, আন্দোলন তোদের; কিন্তু পদ-পদবী ইউনুসের। এটা কেমনে কী!
বেচারারা নারী নেতৃত্ব হারাম বলে ওয়াজ করে। কিন্তু খালেদা জিয়ার আঁচলের তলায় গিয়ে আবার আশীর্বাদ নিয়ে আসে।
এখনো কিন্তু তারা ক্ষমতায় নাই। যতোই তাফালিং করুক, করোনা ভাইরাসের মতো প্রশাসনকে দখল করুক, ইউনুস তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিচ্ছে না।
আমার সবচেয়ে কষ্ট লাগে, যখন দেখি এই পরিমাণ টাকা পয়সা খরচ করে, হিকমাহ প্রয়োগ করেও তারা পাবলিকের মন জয় করতে পারছে না। পাবলিক তাদেরকে রাজাকারের বাচ্চাই মনে করে। ভোট দেয় না।
আরো করুণ ব্যাপার হলো, যে দেশের ৯০% মানুষই ধর্মভীরু (কিন্তু ধার্মিক না), সে দেশে জামায়াত ভোট পাবে না, এ কেমন সমীকরণ!
আসলে জামায়াতের ক্ষমতা খুনখারাবি পর্যন্তই। বাংলাদেশের কনটেক্সটে তারা দেশকে ধ্বংস করতেই পারবে, সৃষ্টির ক্ষমতা তাদের নেই। একটি রাজনৈতিক দলের জন্য এর চেয়ে বড়ো দুঃখের আর কী হতে পারে!
Visited 100 times, 1 visit(s) today
