প্রাথমিক স্কুল শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা

প্রাথমিক স্কুল শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা বেতনবৈষম্য নিরসনের দাবিতে আজ ৫ই মে, সোমবার থেকে ধারাবাহিক কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন, যা চলবে আগামী ২৬শে মে পর্যন্ত।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির প্রস্তাবিত বেতন গ্রেডের বিরোধিতা করে এ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সংগঠনগুলো।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ থেকে ১৫ই মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ থেকে ২০শে মে পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা, ২১ থেকে ২৫শে মে পর্যন্ত অর্ধদিবস এবং ২৫শে মে থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

তবে এই কর্মসূচির আওতার বাইরে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান পরীক্ষা কার্যক্রম।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আমরা ১২তম গ্রেডের প্রস্তাব মেনে নিতে পারছি না। সহকারী শিক্ষকদের জন্য ন্যূনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ চাই এবং প্রধান শিক্ষকের পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি ১০ বছর ও ১৬ বছর পূর্ণ হলে ১ম ও ২য় উচ্চতর গ্রেড প্রদানের বিষয়েও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “সহকারী শিক্ষকদের উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান না হলে, এই আন্দোলন আরও জোরদার হবে।”

Visited 64 times, 1 visit(s) today