খোলামেলা ছবি দেওয়ার প্রমিস করলেন শবনম ফারিয়া

খোলামেলা ছবি দেওয়ার প্রমিস করলেন শবনম ফারিয়া
শেয়ার করুন

বিনোদন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তারকাদের জন্য এই প্রযুক্তি হয়ে উঠেছে এক ধরনের হুমকি। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাশমিকা, ক্যাটরিনা ও কাজলসহ অনেকেই ডিপফেক ভিডিও ও ছবি ভাইরালের শিকার হয়ে পড়েছেন বিপাকে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লালবদর’ খেতাব পেয়েছেন শবনম ফারিয়া। এবার নিজের নামে তৈরি একটি এডিটেড ছবি ঘিরে হতাশা ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার ফেসবুকে ওই এডিটেড ছবি শেয়ার করে পোস্ট লেখেন তিনি।

পোস্টের ক্যাপশনে ফারিয়া লিখেছেন, “এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না! এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে! আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই! এগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি!”

সবশেষে রসাত্মক ভঙ্গিতে যোগ করেন, “প্রমিস করলাম, এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।”

এর আগেও ফারিয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, সেসব ক্ষেত্রেও তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

উল্লেখ্য, শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামা-তে, যেখানে মোশাররফ করিমের বিপরীতে তাঁর অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়।

Visited 241 times, 1 visit(s) today