নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বিগ্ন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া

নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বিগ্ন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে এবার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ ও রাজনীতিতে সবসময় সরব এই অভিনেত্রী, যিনি গত বছরের জুলাইয়ে ছাত্রদের বিপ্লবী আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন, এবার নারীদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।

বাংলাদেশ ২.০ এ স্বাধীনতার ৭ মাস পূর্ণ হলেও, নারী অধিকার ও নিরাপত্তার বিষয়টি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন—

“যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?”

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন নতুন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে।

উল্লেখ্য, এই অভিনেত্রী আগে থেকেই সমাজের নানা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নারী অধিকার, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি এবং সামাজিক পরিবর্তনের পক্ষে তিনি সবসময়ই কথা বলেছেন। তার সাম্প্রতিক পোস্ট নারীর নিরাপত্তা নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।

নারী দিবসে তার এমন মন্তব্য সমাজে নতুন করে চিন্তার খোরাক জোগাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Visited 29 times, 1 visit(s) today