ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে লুটপাট: সমন্বয়কসহ আটক ১৪

ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে লুটপাট: সমন্বয়কসহ আটক ১৪
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে ১৪ সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে।

তারা রাজধানীর রাসেল স্কোয়ারে শেখ কবির নামের এক ব্যাক্তির ব্যবসায়ীক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসময় কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।

Visited 62 times, 1 visit(s) today