আন্তর্জাতিক
মার্কিন সরকারের কাছ থেকে লাখ লাখ ডলার অনুদান পাওয়া একটি কংগ্রেস-প্রতিষ্ঠিত এনজিও, যার সদর দপ্তর পররাষ্ট্র দপ্তরের পাশেই অবস্থিত, কীভাবে প্রকাশ্যে তালেবানকে বিশ্বের ৯৫% হেরোইন প্রবাহ চালু রাখতে বলে, একই সঙ্গে তালেবানকে অর্থায়ন করতে গিয়ে ধরা পড়ে কিন্তু কোন তদন্ত ছাড়াই তারা নিরাপদের বের হয়ে আসে, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন মাইক বেঞ্জ ও মারিও নওফাল।
মাইক বেঞ্জ, একজন প্রাক্তন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা, জানিয়েছেন যে মার্কিন অর্থায়নে পরিচালিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি) – যার কাজ শান্তি প্রতিষ্ঠা, তারা কিভাবে তালেবানকে আর্থিক সহায়তা দিয়েছে এবং তাদের বিশ্বব্যাপী হেরোইন পাইপলাইন চালু রাখতে উৎসাহিত করেছে।

২০২৪ অর্থবছরে ৫৬ মিলিয়ন ডলারের মার্কিন অর্থায়নে, ইউএসআইপি “আইনের শাসন” কর্মসূচি পরিচালনা করে আফগানিস্থানে। যা প্রকাশ পাবার পরেও পূর্বের প্রশাসন কোনো বিচার বিভাগের তদন্ত করে নাই, কোনো স্বচ্ছতা নিশ্চিত করে নাই।
প্রসঙ্গত উল্লেখ্য যুক্তরাষ্ট্র ২০২১ সালে আফগানিস্থান থেকে মার্কিন সেনা ও নিয়ন্ত্রন প্রত্যহার করে। তার পরেও ইন্সটিটিউট অব পিস তালেবানদের অর্থায়ন চালিয়ে যায়। ধারনা করা হয়, তালেবানের বিশাল আফিম আর হেরোইনের বাজারকে প্রবাহমান রাখতেই এই অর্থায়ন চালিয়ে গেছে খোদ মার্কিন প্রশাসন। “তাহলে কি মাদকের লভ্যাংশ পেত সেই এনজিও ও মার্কিন প্রশাসন?” টুইটারে বিশ্ব রাজনীতি সচেতনদের জানতে চাওয়া।
“যদিও ইউএস ইন্সটিটিউট অব পিস ১ টেরাবাইট ফিন্যান্সিয়াল ডাটা ডিলিট করে ফেলেছে। কিন্তু ইলন এর ডজ’কে বোকা বানানো এতো সহজ না” বলেছেন মারিও নাওফাল।

মাইক বেঞ্জ প্রশ্ন করেন, সারা বিশ্বের ৯৫% হিরোইনের সাপ্লাই যার পরিমান ৯ বিলিয়ন ডলারেরও বেশি, সেই সাপ্লাই নিশ্চিত করার মাধ্যমে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করলো আমেরিকান এনজিও।
মাইক বেঞ্জ এর আগে বাংলাদেশে জুলাই আন্দোলনে এনজির মাধ্যমে মার্কিন অর্থায়নের তথ্য উন্মোচন করেছিলেন। তিনি তথ্য দেন যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে মার্কিন প্রশাসন জনগনের ট্যাক্সের টাকা বাংলাদেশের বিভিন্ন এনজিওকে দিয়ে আসছিল। যার মধ্যে শেষ ২৯ মিলিয়ন ডলারের একটি অর্থায়ন আটকে দেয় ইলনা মাস্কের ডজ।
