প্রধান উপদেষ্টা চাচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি : প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টা চাচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি : প্রেস সচিব শফিকুল আলম
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা চাচ্ছেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন হোক। তিনি বলেন, পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত, তাই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। একইসঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। ভুটান, নেপালের সঙ্গেও চাচ্ছি। সার্কের যত দেশ আছে, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়।
১৫ এপ্রিল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করবো। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে। তিনি আরও বলেন, আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি।

Visited 48 times, 1 visit(s) today