আন্তর্জাতিক
এক ইসরায়েলি নাগরিককে বলাৎকারের অভিযোগে হামাসের কয়েকজন সমকামী সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির ফাঁস হওয়া কিছু গোপন নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস সদস্যরা। ওই হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, হামাসের কাছে এমন সদস্যদের তালিকা ছিল যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। যার জন্য তাদের বড় মূল্য চোকাতে হয়েছে।
হামাসের সেই ফাঁস হওয়া গোপন নথিতে বলা হয়, সমকামী কথোপকথন, আইনি সম্পর্ক ছাড়াই মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা এবং যৌনতার অভিযোগ আনা হয়েছে ৯৪ হামাস সদস্যের বিরুদ্ধে। এরমধ্যে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে।
গাজায় সমকামিতা অবৈধ এবং এর ফলে বছরের পর বছর জেল বা মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে।
২০১৬ সালে সমকামিতার অভিযোগ হামাস কমান্ডার মাহমুদ ইশতিভির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
