শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ, গাড়ি চলাচল বন্ধ

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ, গাড়ি চলাচল বন্ধ
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে হতাহতের দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন নিহতদের পরিবারের কয়েকজন সদস্য।

৬ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। তারা ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মাঝখানে বসে থাকায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধরণ মানুষ।

পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চেষ্টা করে আসছেন, তবে তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।

তাদের দাবিগুলো হচ্ছে- প্রতিটি হত্যার বিচারের লক্ষে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; নিহতের পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

এছাড়া নিহতের পরিবারের ন্যায্য সম্মানী পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে; নিহতের পরিবারের মাসিক সম্মানীর ব্যবস্থা করতে হবে এবং নিহতদের বীরের মর্যাদা দিতে হবে।

Visited 55 times, 1 visit(s) today