নেটিজেনের কথা | ৩২ নাম্বার গুঁড়িয়ে দেয়ার হুমকি, লাভবান হবে কারা?

নেটিজেনের কথা | ৩২ নাম্বার গুঁড়িয়ে দেয়ার হুমকি, লাভবান হবে কারা?
শেয়ার করুন

ধানমন্ডির বত্রিশ গুঁড়িয়ে দিলে ইন্সুইরেন্স থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে আওয়ামী লীগ।

ঐতিহাসিক বাড়িটির ক্ষতিপূরণ দিয়ে দেবে মুক্তিযুদ্ধের চেতনা আর জনগণ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী স্থাপনায় যত বেশি আক্রমণ, আওয়ামী লীগের অ্যাকাউন্টে জমা হয় তত বেশি ক্ষতিপূরণ।

জাতীয় সংগীত বদলানোর অপচেষ্টা, বায়াত্তরের সংবিধানের অস্বীকার, দেশের সাংবিধানিক নাম পাল্টে দেওয়ার অভিসন্ধি, রিসেট বাটনে চাপ; সবকিছু ব্যাকফায়ার করেছে।

বত্রিশ গুঁড়িয়ে দিলে দেনাপাওনার তালিকা দীর্ঘ হবে শুধু।

ঘোষণা দিয়ে নাশকতার চেষ্টাকে সরকার যদি প্রশ্রয় দেয়, তবে এটা হতে পারে গোরখোদককে আমন্ত্রণ জানানো।

ব্যর্থ হয়ে যাওয়া ইউনূস সরকার কী করবে এখন?

ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে ইন্টেরিম রেজিম আওয়ামী লীগের পুনর্বাসন করার পথে এগিয়ে গেছে অনেক দূর। ইউনূস সরকার জনকল্যাণমুখী হলে ছয় মাসেই আওয়ামী লীগ বিলুপ্তির পথ দেখত।

সারাদেশে আওয়ামী লীগ আছে। ঢাকা যদিও দুর্ভেদ্য তাদের কাছে। তবে অবস্থা না বদলালে এই অবস্থা নাও থাকতে পারে।

নানা বাহিনীর নানা মহলে নানা প্রশ্ন, নানা অস্বস্তি। এখনও ভেতরে ভেতরে। এই ভেতর বাহির হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে কিন্তু।

মাথায় রাখুন, লংমার্চ-টু-ঢাকা একদিন এগিয়ে এসেছিল ভেতর বাহির হয়ে যাওয়ায়…

– কবির য়হমদ

Visited 172 times, 1 visit(s) today