মাহমুদুল হাসান
৩২ নম্বর গুড়িয়ে দেয়া হোক, মুক্তিযুদ্ধের সকল স্তম্ভ যেভাবে ধ্বংস করা হয়েছে সামনে বাদবাকি যে অল্প কিছু আছে সেগুলোকেও শেষ করে দেয়া হোক।
ফ্যাসিস্ট আচরণে আওয়ামী লীগকে যত দ্রুত এরা ছাড়িয়ে যাবে ততো দ্রুত মানুষ বুঝবে ফ্যাসিস্ট মূলত কি! গত ৬ মাসেই তারা অনেক রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। তারা মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে, ঘোষণা দিয়ে থানা হামলা করছে, মব এর মাধ্যমে ৬ মাসেই ৮০ এর অধিক মাজার গুড়িয়ে দিয়েছে, প্রায় দুই হাজার হিন্দু পরিবার ও ব্যবসা গুড়িয়ে দেয়া হয়েছে, পুলিশকে ঝুলিয়ে হত্যার কথা নাহয় বাদই দিলাম। মাত্র ৬ মাসে খুন হত্যা ছিনতাই, দিনের বেলা ডাকাতিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে নিয়ে গিয়েছে তা থেকেই অনুমেয় সামনে কি হবে!
মনে রাখবেন, এরা যত উগ্র হবে মানুষের তুলনা করতে সহজ হবে। অর্ধ ক্ষমতায় থেকে এরা যে উপায়ে গণমাধ্যমকে স্তব্ধ করছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে নাকি ঐ গণমাধ্যমের পরিণতি কি হবে তার দায়ভার তাদের নিতে হবে! মানে এই যে গণমাধ্যম গুড়িয়ে দেয়ার হুমকি হাসনাত আজ দিয়েছে তা রেকর্ডেড থাকুক। রেকর্ড থাকুক সচিবদের অস্ত্র নিয়ে প্রকাশ্যে যে হুমকি দেয়া হচ্ছে সেগুলো, এসব কর্মকাণ্ড মূলত দেশীয় ও আন্তর্জাতিক অংগনে ফ্যাসিস্টের চরিত্রকে প্রকাশ করাবে। মানুষ ভুলেই যাবে জুলাইয়ে কি হয়েছিল। এদের অত্যাচার, নির্যাতন, হুংকার, মব, হত্যা খুন ছিনতাই, পলিটিকাল প্রসিকিউশনে মানুষ ভুলে যাবে জুলাই আগস্ট। অলরেডি ভুলতে বসেছে।
তাই নির্যাতন চলুক, বিচারের বদলে প্রতিহিংসার এই রাজনীতি যেহেতু ইউনূস আমলে ভিন্নমাত্রা পেয়েছে সুতরাং এই আগুনে সামনের বাংলাদেশও পুড়বে। ক্ষমতা চিরস্থায়ী নয় সেটা ক্ষমতাসীনরা বুঝে না বা বুঝতে চায় না। আওয়ামী লীগ যেমন বুঝেনি এরাও বুঝবে না এখন। একটা স্বপ্ন নিয়ে অনেক মানুষ পরিবর্তন চেয়েছিল এটা অস্বীকারের উপায় নেই কিন্তু নিজ হাতে সেই স্বপ্নের কবর রচনা করেছে ইউনূস সরকার। তারা পরিবর্তন বা বিচারের দিকে না ঝুঁকে প্রতিশোধ পরায়ণ হয়েছে, তাদের পালিত বাহিনী দিয়ে মব তৈরি করেছে, সকল ধরণের অপরাধ করার লাইসেন্স দিয়েছে। এটা বড় ভুল করেছে সরকার, দেশকে অন্ধকারে তলিয়ে দেয়া হয়েছে।প্রতিহিংসার লাল বাতি যুগ যুগ ধরে জ্বলবে। আজ যা হচ্ছে তার কড়ায় গন্ডায় হিসেব উশুল করে নেবে প্রকৃতি। এটা ক্ষমতাসীনদের জন্য কড়া রিমাইন্ডার। আজ আমার স্ট্যাটাস দেখে অনেকে হাসবেন হয়ত কিন্তু এই স্ট্যাটাস মিলিয়ে নিয়েন একযুগের মধ্যেই।
Visited 99 times, 1 visit(s) today
