রাজশাহী খেলোয়াড়দের হাসিমুখে নেওয়া চেকও বাউন্স

রাজশাহী খেলোয়াড়দের হাসিমুখে নেওয়া চেকও বাউন্স
শেয়ার করুন

গত রোববার যেদিন টাকা না পেয়ে মাঠে যাননি দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা, সেদিন চেক হাতে পেয়ে খুশি হয়ে ফেসবুকে সেলফি দিয়েছিলেন দলটির দেশি খেলোয়াড়রা। তবে সেই চেক দুই কর্ম দিবসে পর পর দুইবার বাউন্স হওয়ার ঘটনা ঘটেছে।

বিপিএল এবার পারিশ্রমিক ইস্যুতে জেরবার। একাধিক দলের বিরুদ্ধে খেলোয়াড়দের টাকা না দেওয়ার অভিযোগ আসছে। এরমধ্যে দুর্বার রাজশাহী দলের বিরুদ্ধেই অভিযোগ বিস্তর।

টাকা না পেয়ে দলটির এক ক্রিকেটার বলেছেন, ‘শরীর খুব ভালো। কিন্তু অন্য কিছু তো ভালো নেই। আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন টাকা যে এখনও পাইনি। চেক আবার বাউন্স করেছে। আর তো আশা দেখছি না। ব্যাংকে ফোন করে যে খোঁজ নেব, সেটাও কেমন একটা লাগছে।’

‘মালিকপক্ষ আসলে কী করতে চাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বারবার এই একই অবস্থা হচ্ছে। আমার তো মনে হয়, ব্যাংক থেকে তারা বাংলাদেশ ব্যাংকে বলে দেবে এসব ব্যক্তির লেনদেনে সমস্যা আছে। তখন দেখা যাবে, উল্টো আরও ঝামেলায় পড়ে যাব।’
টাকা না দিলেও রাজশাহী আছে প্লে অফের দৌঁড়ে। আপাতত খেলা না থাকলেও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। তার আগে বকেয়া পরিশোধ নিয়ে আরও কত কী হয় দেখার বিষয়।

Visited 53 times, 1 visit(s) today