ছাত্র-উপদেষ্টাদের ওরপ ক্ষোভ ঝাড়লেন মেজর হাফিজ

ছাত্র-উপদেষ্টাদের ওরপ ক্ষোভ ঝাড়লেন মেজর হাফিজ
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

ছাত্র-উপদেষ্টাদের জনগণের ওপর কোনো আস্থা নেই, তারা সংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছে। যদিও সংস্কার নিয়ে মতামত দেওয়ার কোনো অধিকার তাদের নেই।

এভাবেই ছাত্র-উপদেষ্টাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কারের নাম করে কিছু বুদ্ধিজীবী অযথা সময় কাটাচ্ছে। ছাত্র বা উপদেষ্টাদের তো সংস্কার নিয়ে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। সংস্কারের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের। ছাত্ররা বলছে তারা নাকি ’৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে, তারাই সেটা সংস্কার করবে। দেশের জনগণের ওপর ছাত্র-উপদেষ্টাদের আস্থা নেই।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-উপদেষ্টাদের ভয়, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে। গেলে যাবে, জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে তো দোষের কিছু নেই।

নির্বাচন নিয়ে বিএনপির চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চায় এ বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক। জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

Visited 86 times, 1 visit(s) today