জেলা প্রতিনিধি
যশোর: বিএনপির অফিস পোড়ানোর মিথ্যা মামলা ও জেলাব্যাপী বিএনপি-জামাতের চাঁদাবাজির বিরুদ্ধে যশোর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করেছে।
১৩ জানুয়ারী(সোমবার) দুপুরে যশোর শহরের প্রাণকেন্দ্র কোর্টপাড়া থেকে দরাটানা পর্যন্ত জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বিএনপির অফিস পোড়ানোর মামলায় হাজিরা দিয়ে জজকোর্ট থেকে বের হয়ে যশোর শহরের প্রাণকেন্দ্র দঁড়াটানা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।
এসময় মিছিল থেকে স্লোগান উঠে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু বলেন, যশোর শহরের প্রাণকেন্দ্রে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রথম মিছিল এটি। মূলত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করায় আমাদের বিরুদ্ধে বিএনপি ভুয়া মামলা দিয়েছে।
