জাহাজে ৭ খুনের হোতা “জজমিয়া”র চিত্রনাট্যে বিশাল গড়মিল!

জাহাজে ৭ খুনের হোতা “জজমিয়া”র চিত্রনাট্যে বিশাল গড়মিল!
শেয়ার করুন
।।মতামত।।
জাহাজ কান্ডের আকাশ মন্ডল ওরফে ইরফান একজন নও মুসলিম। সে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে এখনো ১ বছর হয়নি, রমজান মাসে তাকে ভৈরবের বিভিন্ন জাহাজ থেকে তাকে সাময়িক আর্থিক সহায়তা করা হয়, কারণ সে নতুন মুসলিম- চলাফেরা করার মত সেরকম অর্থ তার কাছে ছিল না। সে জাহাজের লস্করের চাকরি করতো।
একটা জাহাজের স্থান পরিবর্তন করতে হলে একই সময়ে সর্বনিম্ন ৪ জন লোক লাগে। এংকর তোলার জন্য এবং এংকর করার ২ জন, ইঞ্জিন চালানোর জন্য ১ জন এবং জাহাজের হাল ধরার জন্য বা জাহাজ কন্ট্রোল করার জন্য ১ জন- সব মিলিয়ে সর্বনিম্ন ৪ জন মানুষ লাগে। এইটা জাহাজ, স্পীডবোট না যে চাইলে এক জনেই চালাতে পারবে।
মাস্টার এর হাতে থাকে স্টিয়ারিং, সে সংকেতের মাধ্যমে ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ করে, মাস্টারের সিগন্যাল অনুযায়ী ইঞ্জিনরুম অপারেট করা হয়। এই যোগাযোগ হয় আগের আমলের টেলিগ্রামের মত সংকেতের মাধ্যমে, এই পদ্ধতির নাম এখনো টেলিগ্রাম ই।
যাইহোক সরকারি নাট্যকারের ভাষ্যে বলা হয়েছে সেই আকাশ মন্ডল তথা ইরফান একা ৭ জন তো মেরেছেই, জাহাজও একাই চালিয়েছে।
অথচ যে একমাত্র লোক বেঁচে আছে সে কাগজে লিখে জানিয়েছে কি লি ং স্কোয়াডে সাত আটজন ছিল, সে দেখলে চিনতে পারবে। ইরফান মন্ডল যদি আসল অপরাধী হতো তাহলে কাগজে সে ইরফানের নামই লিখতো।
কাল সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত ইন্টারভিউয়ে বললেন সালমান এফ রহমান আর আনিসুল হকের গ্রেপ্তারও নাটক ছিল। জাহাজেরটাও বাজে কভার আপ সেটা বলাই বাহুল্য।
আমি ভাবছি নও মুসলিম আকাশ মন্ডলের কথা। সে কি ভেবে মুসলমান হয়েছিল জানিনা। কিন্তু তার সাথে যা ঘটলো তারপরে সে কি ভাববে? মুসলমান হওয়ার পর থেকেই তার জীবনে দুর্যোগের শুরু, বিনা অপরাধে তার জজ মিয়ার মত এক জীবন হলো। তার বাবা মা পরিবারও নিশ্চয়ই ভাববে ধর্ম পরিবর্তন করায়ই ভগবানের অভিশাপে ছেলেটার জীবনের আজ এই অবস্থা… আপনার পরিচিত কেউ অন্য ধর্মে যাওয়ার পর তার জীবনে এত বড় ঘটনা ঘটলে আপনারা কি ভাবতেন…??
– শুভ কামাল

Visited 669 times, 1 visit(s) today