ফ্যাসিবাদের গল্প বেচা এ দেশে ‘জয় বাংলা’ লিখলেই খুন করা জায়েজ!

ফ্যাসিবাদের গল্প বেচা এ দেশে ‘জয় বাংলা’ লিখলেই খুন করা জায়েজ!
শেয়ার করুন
শুভ কামাল

মাসুদ রানা কিংবা রায়হান কেমন ছেলে ছিল আমার জানা নেই। হাতের লেখা দেখে মনে হল কোন ব্যাক বেঞ্চারই হবে। কাকের ঠ্যাং বকের ঠ্যাং হাতের অসুন্দর অক্ষরে বিজয় দিবসে সে দেয়ালে লিখেছিল ‘জয় বাংলা’। এই অপরাধে দুজনকেই কুপিয়ে মেরে ফেলা হয়েছে।

জ্ঞানী বোদ্ধারা আমাদের সকাল বিকাল ফ্যাসিবাদের নানা বয়ান শুনাচ্ছেন। অন্যে কত খারাপ তা সকাল বিকাল শুনতে শুনতে আমাদের চার মাস কেটে গেছে। প্রতিদিন নানা অজুহাতে ঝরে গেছে এবং যাচ্ছে অসংখ্য প্রাণ।

ফ্যাসিবাদের গল্প বিক্রি করা নতুন বাংলাদেশে মাসুদ রানা আর রায়হান শুধুমাত্র দেয়ালে ‘জয় বাংলা’ লিখতে যেয়ে মারা গেছে!

Visited 67 times, 1 visit(s) today