ট্রাম্পের জয় কি শান্তির বার্তা নিয়ে আসছে?

ট্রাম্পের জয় কি শান্তির বার্তা নিয়ে আসছে?
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্কঃ

ন্যাটো সেক্রেটারি-জেনারেল মার্ক রুটে বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে “শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার” লক্ষ্যে কাজ করতে আগ্রহী, কারণ ট্রাম্প এখনো ২৭০টি ইলেকটোরাল ভোট অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন যা তাকে হোয়াইট হাউজে ফিরিয়ে আনতে পারে।

রুটে বলেন, “বিশ্বব্যাপী আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন আরও আক্রমণাত্মক রাশিয়া, সন্ত্রাসবাদ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে বাড়তি মিত্রতা।”

তিনি আরও যোগ করেন, “ন্যাটো’র মাধ্যমে একসঙ্গে কাজ করা, আক্রমণ প্রতিরোধে সাহায্য করে, আমাদের যৌথ নিরাপত্তা রক্ষা করে এবং আমাদের অর্থনীতিকে সমর্থন করে।”

রুটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে NATO সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও খরচ বাড়ানোর জন্য উৎসাহিত করার কাজের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এবছর প্রায় দুই-তৃতীয়াংশ নাটো সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে মূল লক্ষ্য পূরণ করতে যাচ্ছে।

Visited 20 times, 1 visit(s) today