শাকিব খানের সাথে বরবাদ করছেন যিশু সেনগুপ্ত !

শাকিব খানের সাথে বরবাদ করছেন যিশু সেনগুপ্ত !
শেয়ার করুন

বলা যায় শাকিব খান নিজেকে ভেঙ্গেচুরে এক নতুন শাকিব খানকে তুলে ধরেছে বাংলা সিনেমায়। যার অন্যতম প্রমাণ প্রিয়তমা ও তুফান সিনেমা। দুই সিনেমা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে নবাবের আসনটা পোক্ত করে নিয়েছে শাকিব খান।

এবার আলোচনায় তার পরবর্তী সিনেমা বরবাদ। এই মূহুর্তে মুম্বাইতে বরবাদ সিনেমার শ্যুটিং করছেন শাকিব খান। আগে থেকেই দর্শকরা জেনেছেন যে পর্দায় শাকিব খানের সাথে রসায়ন তৈরি করবে প্রিয়তমা খ্যাত ইধিকা পাল। কিন্তু নতুন চমক হচ্ছে বরবাদ এ যুক্ত হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।

ব্যক্তিগত কারণে শুটিং এ অংশ নিতে কিছুটা দেরি হলেও অবশেষে শুটিং এ অংশ নিয়েছেন যিশু সেনগুপ্ত।

যদিও এখনো এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ টিম বরবাদ।

এর আগে শাকিবের ‘তুফান’ ছবিতে যিশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে ‘বরবাদ’-এ ব্যাটে-বলে টাইমিং মিলেছে।

যিশু সেনগুপ্ত পশ্চিমবঙ্গের অভিনেতা হলেও কাজ করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমায়। জি-বাংলার রিয়ালিটি শোয়ের উপস্থাপনার কারণে তিনি বাংলাদেশে সুপরিচিত।

এবার দেখার পালা শাকিব খানের সাথে যিশু সেনগুপ্তের স্ক্রিন কতোট দর্শক মাতাতে পারে।

ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’ ছবিটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বাইতে ।

Visited 15 times, 1 visit(s) today