‘অভিব্যক্তিতে সন্দেহ’, গোপালগঞ্জে থানায় আ গু নে জড়িত অভিযোগে এএসপি গ্রেপ্তার!

‘অভিব্যক্তিতে সন্দেহ’, গোপালগঞ্জে থানায় আ গু নে জড়িত অভিযোগে এএসপি গ্রেপ্তার!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগে সম্পৃক্ততার সন্দেহের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

বর্তমানে আবুল হাসান ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।

গতকাল ২৪শে নভেম্বর, মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ দপ্তর থেকে তাকে নিয়ে যায়।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছ. এএসপি মো. আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় তাকে সন্দেহ করা হচ্ছিল।

তাকে অপসারণের জন্য অজুহাত খোঁজা হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাব মেলেনি।

জানা যায়, মো. আবুল হোসেন ২০২৪-এর ৫ই আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Visited 19 times, 2 visit(s) today