রাতের আঁধারে গোপালগঞ্জে বিজিবির তাণ্ডব: পাকি হানাদারদের সাথে তুলনা প্রবীণদের

রাতের আঁধারে গোপালগঞ্জে বিজিবির তাণ্ডব: পাকি হানাদারদের সাথে তুলনা প্রবীণদের
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


মধ্যরাতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানের নামে চালানো তাণ্ডব ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযানের নামে নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা, নির্যাতন ও নির্বিচার গ্রেপ্তারের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা চলছে। বিজিবির নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বিজিবি কি বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের সহযোগী হিসেবে কাজ করছে কিনা, এমনটা বলছেন স্থানীয়রা।

পাশাপাশি প্রবীণরা বিজিবির তাণ্ডবকে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’-এর সঙ্গেও তুলনা করছেন।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের নিপীড়ন চালানোর উদ্দেশ্যে তারেক সরকারের নির্দেশনায় বিজিবি গোপালগঞ্জে রাতের আঁধারে এমন অভিযান পরিচালনা করছে।

এদিকে, আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সমর্থক ও সাধারণ মানুষ রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছেন।

মূলত সাধারণ মানুষকে প্রতিহত করতেই বিজিবির এমন রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা।

অভিযোগকারীরা বলছেন, সরকার ও প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। রাতের আঁধারে অভিযান, বাড়িঘরে তল্লাশি, হামলা-মারধর, হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

সাধারণের প্রশ্ন, রাজনৈতিক অবস্থান বা দলীয় সমর্থনের কারণে সাধারণ মানুষকে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো অভিযান পরিচালিত হলেও তা যেন মানবাধিকার ও নাগরিক অধিকারের পরিপন্থী না হয়।

ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এ অভিযান নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে পরিস্থিতিকে ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করছেন।

Visited 18 times, 18 visit(s) today