হুমকির জেরে সরকার এয়ারবাস ক্রয়ের ঘোষণা দিতেই দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের মুখে!

হুমকির জেরে সরকার এয়ারবাস ক্রয়ের ঘোষণা দিতেই দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের মুখে!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


এক সপ্তাহ আগে ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে হুমকির সুরে বলেছিলেন, এয়ারবাস বিএনপি সরকারের জন্য ‘পরীক্ষা’। তার ইঙ্গিত ছিল এয়ারবাস কেনার ওপর সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক নির্ভর করবে। ঠিক এক সপ্তাহের মাথায় এসে বিএনপি সরকারের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১০টি এয়ারবাস কেনার ঘোষণা এল।

মঙ্গলবার প্রেস বিফ্রিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আর একইদিনে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা জোরদার এবং পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইইউ প্রতিনিধিদলের প্রধান ৫ই আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

আলোচনায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতার বিষয় ছাড়াও সন্ত্রাসবাদ ও মানবপাচার প্রতিরোধ, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে পুলিশের টেকসই সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাতের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Visited 18 times, 2 visit(s) today