যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও)

যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও)
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক


কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি আজ রোববার (২০ সেপ্টেম্বর) পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে এই কর্মসূচি দেওয়া হয়। আওয়ামী লীগ এতে সমর্থন জানিয়েছে।

কর্মসূচি সামনে রেখে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় আড়াইশো পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গত দুই দিনে রাজধানীতে হাতবোমা বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

সারাদেশে ব্যাপক সড়ক বা মহাসড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি সফল করার কোনো বড় পরিসরের প্রতিবেদন এখনো প্রধান সংবাদমাধ্যমে উঠে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর, শরিয়তপুর, কুমিল্লার বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যুবলীগের কর্মীরা রাস্তায়গাছের গুড়ি ফেলে রেখে মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করছেন।

  • কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে কথিত ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর রায়ের প্রতিবাদ ও ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
  • গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে, নেতাকর্মিরা মিছিলের আয়োজন করেছে।
  • এর আগে শরীয়তপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে স্বল্প সময়ের ঝটিকা মিছিল, সিরাজগঞ্জে ভোরে মহাসড়কে ঝটিকা মিছিল এবং গোপালগঞ্জে  যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন চলাচল বাধাগ্রস্থ করার খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কর্মসূচির বাস্তবায়ন ও যানবাহন চলাচলের ওপর প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

Visited 28 times, 1 visit(s) today