ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তামিমের সাক্ষাৎ, সম্পর্ক উন্নয়নের বার্তা

ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তামিমের সাক্ষাৎ, সম্পর্ক উন্নয়নের বার্তা
শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূট প্রনয় ভার্মার সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবাকের সাক্ষাৎ হয়েছে। পহেলা বৈশাখের এক গণমাধ্যমের আয়োজনে অনুষ্ঠানে দুজনের সাক্ষাতে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।

পহেলা বৈশাখের সন্ধ্যায় অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমের আয়োজন যান দুজন। গণমাধ্যমটি তামিম ও প্রনয়ের আলাপচারিতার একটি ছবিও প্রকাশ করেছে। সাবেক অধিনায়ক তামিম গত সপ্তাহে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হন। এর আগে বিতর্কিত নির্বাচনে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

বুলবুলের বোর্ড ছিলো জামায়াতে ইসলামি ঘেঁষা, অন্তর্বতী সরকারের আমলে বিসিবির ইতিহাসের সবচেয়ে অনিয়মে ভরা নির্বাচন জিতে সভাপতি হন বুলবুল। তার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে চলে যায়। বুলবুল হয়ে পড়েন পাকিস্তান ঘেঁষা, পিসিবি সভাপতি মহসিন নাকভির আস্থাভাজন হয়ে তার পারপাসই সার্ভ করতে থাকেন। এতে দেশের ক্রিকেট হয়ে পড়ে স্থবির। বাংলাদেশ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারনেই তাদের জন্য। এমনকি ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ে চলতে থাকে স্থবিরতা।

বুলবুলের বিদায়ের পর তামিম সভাপতি হয়েই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। ভারতের রাষ্ট্রদূতের কাছে তিনি সেই বার্তাই পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। চলতি বছর সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা আছে। তবে সেই সফর হতে পারে কেবল ভারত সরকার যদি তাতে সায় দেয়। তামিম আপাতত সেটাকেই লক্ষ্য করেছেন। ভারত সফরে এলে আর্থিকভাবে লাভবান হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড, না এলে বড় একটা লাভ থেকে বঞ্চিত হবে বিসিবি।

এছাড়া আগামী বছর এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ভারত যদি বাংলাদেশে আসতে রাজী না হয় তবে এশিয়া কাপও হয়ে যাবে অনিশ্চিত। সেসব বিচারেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিকল্প দেখছেন না তামিম।

আগামী তিন মাসের মধ্যে অবশ্য তামিমকে বিসিবির নির্বাচন আয়োজন করতে হবে। তবে সেই নির্বাচনে প্রথমে পরিচালক ও পরে সভাপতি প্রার্থীও থাকছেন তামিম। সব কিছু ঠিক থাকলে নির্বাচিত সভাপতি হওয়াও তামিমের জন্য এখন সহজ রাস্তা। তবে তার চলার পথ মসৃণ করতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন।

Visited 12 times, 1 visit(s) today