ভারত-নিউজিল্যান্ড ফাইনালে টিভি ভিউয়ারশিপে নতুন বিশ্বরেকর্ড

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে টিভি ভিউয়ারশিপে নতুন বিশ্বরেকর্ড
শেয়ার করুন

নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই ৯৬ রানের বিশাল জয় নিশ্চিত করে ভারত। ১৯তম ওভারে যখন জয় নিশ্চিত হয়, তখন ‘জিওহটস্টার’ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখছিলেন ৭৪.৫ কোটি দর্শক। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২.১ কোটিতে। এটা কেবল নিবন্ধিত প্লাটফর্মের হিসেব। এর বাইরে সারা বিশ্বে আরও কোটি কোটি দর্শক ম্যাচটি দেখেছেন।

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভিউয়ারশিপের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতল তারা। সেই সঙ্গে একমাত্র দেশ হিসেবে নিজেদের মাটিতে শিরোপা জয়ের ইতিহাসও গড়ল টিম ইন্ডিয়া।

পুরো ম্যাচ জুড়েই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর আগে যখন গায়ক রিকি মার্টিন পারফর্ম করছিলেন, তখন দর্শক ছিল ২.১ কোটি (ওই মুহুর্তে লাইভে থাকা দর্শক)। টসের সময় তা বেড়ে দাঁড়ায় ৪.২ কোটিতে। ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালে জিওহটস্টার প্ল্যাটফর্মে ৬.৫ কোটি দর্শক দেখার যে রেকর্ড ছিল, ফাইনাল তা অনায়াসেই ছাড়িয়ে যায়।

ভারতের ব্যাটিং ইনিংসের প্রথম বল হওয়ার আগেই ভিউয়ারশিপ ৬.৫ কোটিতে পৌঁছায়। এর আগে ২০২৩ সালের ২০ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ৫.৯ কোটি দর্শক দেখার রেকর্ড ছিল। আহমেদাবাদে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত হেরে গিয়েছিল।

রোববারের ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার সময় দর্শক সংখ্যা ছিল ৪৩.৯ কোটি এবং ইনিংস বিরতিতে তা দাঁড়ায় ৪৪.৩ কোটিতে।

নিউজিল্যান্ড যখন ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামে, তখন ভিউয়ারশিপ ছিল ৪৯.৯ কোটি। কিউই ইনিংসের প্রথম ওভার শেষ হতে না হতেই তা ৫০.৩ কোটিতে পৌঁছায়।

উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যখন ভারতের ১৩ বছরের আইসিসি শিরোপার খরা কেটেছিল, তখন ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি+হটস্টার’-এ সর্বোচ্চ ৫.৩ কোটি দর্শক সরাসরি খেলা দেখেছিলেন। এবার সেই সংখ্যা বহুগুণ বেড়ে নতুন এক উচ্চতায় পৌঁছাল।

Visited 20 times, 1 visit(s) today