বিএনপি নেতাকর্মীদের সশস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বিএনপি নেতাকর্মীদের সশস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সহস্রাধিক মামলা ‘হয়রানিমূলক’ জানিয়ে সেসব মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক মেসেজে এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিএনপি’র সুপারিশের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব মামলার তালিকা তৈরি করে। স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব মামলা প্রত্যাহার করা হয়েছে।

Visited 12 times, 1 visit(s) today