দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ভোটকেন্দ্রে মা, বাড়িতে এক শিশুর পানিতে ডুবে মৃ ত্যু

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ভোটকেন্দ্রে মা, বাড়িতে এক শিশুর পানিতে ডুবে মৃ ত্যু
শেয়ার করুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মায়ের ভোট দিতে যাওয়ার ফাঁকে বাড়িতে একা পড়ে থাকা ৩ বছরের শিশু হাসানের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোরদ গ্রামে নানাবাড়িতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত হাসান হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে জামায়াত কর্মী ইসরাইল হোসেনের নির্দেশে তার স্ত্রী যমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি ভোট দিতে যান। এ সময় শিশু হাসান ও তার যমজ ভাই হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়।

ভোট শেষে বাড়িতে ফিরে হুসাইনকে ঘরে পেলেও হাসানকে না দেখে দিশেহারা হয়ে পড়েন তার মা। মুহূর্তেই পুরো বাড়িতে নেমে আসে উৎকণ্ঠা। পরিবারের সদস্যরা ছুটে বের হন চারপাশে খোঁজ করতে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, পরিবারটি জামায়াতে ইসলামীর সমর্থক। দাঁড়িপাল্লায় ভোট দানের প্রস্তুতি নিচ্ছিল বাড়ির সদস্যরা বেশ কিছুদিন ধরেই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Visited 14 times, 1 visit(s) today