ঢাকায় ভোটার উপস্থিতি মাত্র ২৪% এর কাছাকাছি: নির্বাচন কমিশনের প্রদত্ত ভোটের আষাড়ে দাবী 

ঢাকায় ভোটার উপস্থিতি মাত্র ২৪% এর কাছাকাছি: নির্বাচন কমিশনের প্রদত্ত ভোটের আষাড়ে দাবী 
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে গড়ে প্রায় ৪৭.৯১% ভোট পড়েছে এবং প্রায় ৬ কোটি ভোট কাস্ট হয়েছে বলে দাবি করেছে। কিন্তু বিডিডাইজেস্টের সর্বশেষ প্রাপ্ত প্রতিবেদন ও সরেজমিন পর্যবেক্ষণ অনুসারে, রাজধানী ঢাকার বিভিন্ন আসনে ভোটার উপস্থিতির হার গড়ে মাত্র ২৩-২৪% এর আশেপাশে রয়েছে—যা ইসির দাবির সঙ্গে চরম অসঙ্গতি প্রকাশ করে।বিডিডাইজেস্টের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন আসনের ভোটার উপস্থিতির চিত্র নিম্নরূপ (দুপুর/বিকাল পর্যন্ত):

  • ঢাকা-৪: মোট ভোটার ৩,৫৮,০০০; প্রদত্ত ভোট ৮৯,৬৭১ (প্রায় ২৫%)।
  • ঢাকা-৫: মোট ভোটার ৪,১৫,৪৫৫; প্রদত্ত ভোট ১,০৩,০০০ (প্রায় ২৫%)।
  • ঢাকা-৬: মোট ভোটার ২,৮৯,৪৩৫; প্রদত্ত ভোট ৭২,৩৫৯ (২৫%)।
  • ঢাকা-৭: মোট ভোটার ৪,৭৬,১৬৭; প্রদত্ত ভোট ৯৫,২৩৩ (২০%)।
  • ঢাকা-৮: মোট ভোটার ২,৬৬,৪৮১; প্রদত্ত ভোট ৭৪,৬১৫ (২৮%)।
  • ঢাকা-৯: মোট ভোটার ৪,৬৩,৪৩৭; প্রদত্ত ভোট ১,১১,২২৫ (২৪%)।
  • ঢাকা-১০: মোট ভোটার ৩,৮২,২০৮; প্রদত্ত ভোট ৮০,২৬৪ (প্রায় ২১%)।
  • ঢাকা-১১: মোট ভোটার ৪,৩৪,২৯৬; প্রদত্ত ভোট ৮২,৫১৬ (প্রায় ১৯%)।
  • ঢাকা-১২: মোট ভোটার ৩,২৮,৮২৮; প্রদত্ত ভোট ৬২,৪৭৭ (প্রায় ১৯%)।
  • ঢাকা-১৪: মোট ভোটার ৫,০০,৭৪৩; প্রদত্ত ভোট ১,২০,১৭৮ (প্রায় ২৪%)।
  • ঢাকা-১৬: মোট ভোটার ৩,৯৬,১৯০; প্রদত্ত ভোট ৭৯,২৩৮ (প্রায় ২০%)।
  • ঢাকা-১৭: মোট ভোটার ৩,২৭,৮৮৭; প্রদত্ত ভোট ৭২,১৩৫ (প্রায় ২২%)।
  • ঢাকা-১৮: মোট ভোটার ৬,০৫,৪৪৯; প্রদত্ত ভোট ২,০৫,৮৫৩ (প্রায় ৩৪%)।

এই ১৩টি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৫২ লাখ ৪৫ হাজার এবং প্রদত্ত ভোট প্রায় ১২ লাখ ৪৯ হাজার—যা গড়ে মাত্র ২৩.৮%। এমনকি সর্বোচ্চ হার দেখানো ঢাকা-১৮ আসনেও হার ৩৪% এর নিচে রয়েছে।

 

বিডিডাইজেস্টের প্রতিনিধিরা জানিয়েছেন, রাজধানীর অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি অত্যন্ত কম ছিল। অনেক কেন্দ্রে ঘণ্টায় মাত্র ১০-১৫টি ভোট পড়েছে এবং বিকাল পর্যন্ত অনেক কেন্দ্র প্রায় শূন্য দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোও এই চিত্রের সত্যতা নিশ্চিত করছে।অথচ নির্বাচন কমিশনের দাবি অনুসারে সারাদেশে প্রায় ৪৮% ভোট পড়েছে, যা মোট ১২.৭৭ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬ কোটি ভোট কাস্টের ইঙ্গিত দেয়।

 

বিশেষ করে রাজধানী ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন নিম্ন হার দেখা গেলে সারাদেশের গড় ৪৮% হওয়া অত্যন্ত অসম্ভব বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

এই ব্যাপক অসঙ্গতি নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য-উপাত্তের নির্ভুলতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় বিভভিন জনের পোস্টে অভিযোগ করা হয়েছে যে, এ ধরনের তথ্য বিকৃতি বা ম্যানিপুলেশনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

 

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসির প্রকাশিত পরিসংখ্যানের স্বাধীন যাচাই-বাছাই এবং প্রকৃত চিত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।বিডিডাইজেস্ট অব্যাহতভাবে সরেজমিন প্রতিবেদন সংগ্রহ করছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ সতর্ক অবস্থানে রয়েছে।

 

Visited 59 times, 1 visit(s) today