❐ জেলা প্রতিনিধি
ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক জাহিদুল হক(৬০)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে যুবদল কর্মীরা।
এ ঘটনায় আজ রোববার চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা এনায়েত উল্যাহ ও তার ভাই খলিল উল্যাহকে আসামি করে করেছেন তিনি।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন বিরোধ ছিল জাপা নেতা জাহিদের। গত ৬ই ফেব্রুয়ারি, শুক্রবার স্থানীয় বেপারি বাড়িতে দাওয়াত খেতে যান জাহিদ। এসময় তাকে ঘেরাও করে এনায়েত উল্যাহ ও তার সহযোগীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টা চালায়।
এনায়েত চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা ও চরছান্দিয়া গ্রামের সোলেমান বেপারি বাড়ির রুহুল আমিনের ছেলে।
এ ঘটনায় এনায়েত উল্যাহ ও তার ভাই খলিল উল্যাহকে আসামি করে আজ সোনাগাজী থানায় মামলা করেছেন জাহিদ। তার দাবি, শুধুমাত্র রাজনৈতিক বিরোধের কারণে তাকে হত্যাচেষ্টা চালিয়েছে যুবদল ক্যাডাররা।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, জাহিদের পিঠে ৪টি স্থানে ধারালো অস্ত্রের কাটা-গভীর জখম হয়েছে। ১২টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
