হাদি হত্যায় অভিযুক্ত তথাকথিত খুনি ফয়সাল স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জন্য সংস্কৃতি উপদেষ্টা নির্মিত টিভিসি-তে কাজ করেছেন 

হাদি হত্যায় অভিযুক্ত তথাকথিত খুনি ফয়সাল স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জন্য সংস্কৃতি উপদেষ্টা নির্মিত টিভিসি-তে কাজ করেছেন 
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাবলিসিটি ভিডিওতে অভিনয় করেছিলেন, যা নির্মিত হয়েছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকির তত্ত্বাবধানে—এমন অভিযোগ উঠেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলার পর আজ সকালে ডিএনসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সংশ্লিষ্ট তিনটি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) ভিডিওতে ফয়সাল অভিনয় করেছিলেন। এই ভিডিওটি প্রথম ২০২৫ সালের ২৩ জানুয়ারি ডিএনসির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। পরবর্তীতে ২০২৫এর ২৫ সেপ্টেম্বর এবং ৩ নভেম্বর একই ভিডিও পুনরায় আপলোড করা হয়েছিল।

কিন্তু অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ (৩রা জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনটি ভিডিওই চ্যানেল থেকে মুছে ফেলা হয়।

এ ঘটনায় ফয়সালের সাথে সরকারি এজেন্সির সরাসরি সম্পর্কের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের পাবলিসিটি ভিডিওতে অভিনয়ের জন্য সাধারণত নির্বাচিত ব্যক্তিদের সাথে সরকারি সংস্থার যোগাযোগ থাকে, যা ফয়সালের ক্ষেত্রে প্রশ্ন তুলছে।

গত ১২ ডিসেম্বর হাদির ওপর গুলিবর্ষণের পর ফয়সালকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চলমান।

ইনকিলাব মঞ্চের নেতারা এ ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তারা জানিয়েছেন, সরকার যদি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দেয়, তাহলে ইনকিলাব মঞ্চ এর জবাবদিহি আদায়ে আন্দোলন করবে। ভিডিও সরিয়ে নেওয়াকে অনেকে তথ্য গোপনের চেষ্টা হিসেবে দেখছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওগুলো রুটিন মেইনটেন্যান্সের অংশ হিসেবে সরানো হয়েছে—যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

এ ঘটনা হাদি হত্যাচেষ্টা মামলায় নতুন মোড় এনে দিয়েছে এবং সরকারি সংস্থার সাথে অভিযুক্তের সম্পর্ক নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরিয়ে ফেলা সেই টিভিসিঃ

 

Visited 313 times, 1 visit(s) today