নিজস্ব প্রতিবেদক।
গতকাল ৩০শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শোক বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি শোক প্রকাশ করে বলেন “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”
শোকবার্তা সম্পর্কিত খবরঃ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এর বাংলা আর ইংরেজিতে লেখা এই শোক বার্তা সহনশীলতা ও রাজনৈতিক শিষ্টাচারের একটি আবেদন তৈরি করে এবং সর্বমহলে প্রশংসিত হয়। “এমন সম্প্রীতির রাজনীতি বাংলাদেশের সকল জনগণ দেখতে চায়।” বলে আশা প্রকাশ করেন নেটিজেনরা।
কিন্তু সেই পোস্ট ৫/৭ ঘন্টার মাঝে জামাত-শিবিরের বট বাহিনীর আক্রমনের শিকার হয়, এবং রিপোর্টের কারনে ফেসবুক সেই পোস্ট মুছে দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত-শিবিরের বট বাহিনী খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে গুজব থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রল, নোংরামিতে মেতে ওঠে।
সজীব ওয়াজেদ জয়-এর পেইজ থেকে পরবর্তিতে রাত ১২টার পরে সেই একই শোকবার্তা পোস্ট দেয়া হয়। কয়েক লক্ষাধিক লাইক শেয়ারের পূর্বের পোস্ট সরিয়ে দেয়ায় আপিল করা হয়েছে, কিন্তু ফেসবুক এখনো সেই পোস্ট ফিরিয়ে দেয় নি।
সাম্প্রাতিক সময়ে জামাত-শিবিরের বট বাহিনীর আক্রমণের শিকার হছেন অনেক সেলিব্রেটি। জাশি’র সমন্বিত ও সিস্টেমেটিক এটাকের কারনে, এবং একইসাথে কিছু ফ্যাক্ট চেকারের সহযোগিতায় সোশ্যাল মিডিয়া থেকে বিডিডাইজেস্ট-এর অনেক ফটোকার্ড ও সংবাদ রিমুভ করেছে ফেসবুক। নেটিজেনরা এই সাইবার আক্রমণের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু কিভাবে এর সমাধান করা সম্ভব, সেতা সবারই অজানা।
