ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের নিলামে নিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়ে তাকে প্রথমবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৯.২০ কোটি রুপিতে কিনে নিয়েছে—যা এই টুর্নামেন্টে একজন বাংলাদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ মূল্য। এর আগে গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন মোস্তাফিজ, যা ছিল আগের সর্বোচ্চ।
‘দ্য ফিজ’ নিলামে তীব্র আগ্রহ সৃষ্টি করেন, এর আগে তিনি চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
৩০ বছর বয়সী এই বামহাতি পেসারের ভিত্তি মূল্য ২ কোটি রুপি নির্ধারিত হয়েছিল, যার জন্য চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রথম দর হাঁকে। এরপর দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স নিলাম যুদ্ধে যোগ দিয়ে দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।
গত মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালসে দেরিতে বিকল্প হিসেবে যোগ দিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস (DC) ‘দ্য ফিজ’-এর জন্য দর হাঁকা শুরু করে, চেন্নাই সুপার কিংস (CSK) তাদের চ্যালেঞ্জ জানিয়ে নিলামে যোগ দেয়। অতীতে মুস্তাফিজুর সিএসকের হয়েও ভালো পারফর্ম করেছেন।
সিএসকে এবং ডিসি-র হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর খুব দ্রুত ৫ কোটির দিকে এগোতে থাকে। অবশেষে ডিসি সরে দাঁড়ায়। সিএসকে ৫.৪ কোটি টাকা দিয়ে এগিয়ে যায়। ওহ, এই যে নতুন একজন দরদাতা: কলকাতা নাইট রাইডার্স।
সিএসকে দর বাড়িয়ে ৭ কোটি টাকা পর্যন্ত। সিএসকে একটু থমকে গিয়ে পুনরায় হিসাব কষতে সময় নেয়। এরপর তারা আবার নিলামে ফেরে।
‘ফিজ’-এর জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ হলো। ফ্লেমিং কাসির (সিএসকের সিইও) সাথে আলোচনা করে দর ৯ কোটি টাকায় নিয়ে যান। কেকেআর অনড়, তারা ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে পেয়ে যায়।
২০১৬ সালে মোস্তাফিজ তার অভিষেক মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন। সেই মৌসুমে, তিনি ৬.৯০-এর দারুণ ইকোনমি রেটে ১৭টি উইকেট শিকার করেন। এরপর নিয়মিতই আইপিএলে দেখা যায় তাকে। খেলেছেন রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে। কলকাতা তার ৬ষ্ঠ দল।
