কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নেভাতে মোট ১৪টি ইউনিট কাজ করছে। ভবনটি বাণিজ্যিক হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে ভবনটির কয়েকটি তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ভবনের লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগার পর বাবুবাজার এলাকায় যান চলাচলে সাময়িক বিঘœ ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ার হোসেন আরও বলেন, এখনো আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এ ঘটনায় কোনো হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ তদন্ত করে জানা যাবে বলে তিনি জানান।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Visited 3 times, 1 visit(s) today