বিশেষ প্রতিবেদক
গত বছরের সংঘাতে রাজনৈতিক পালা বদলের পর থেকে দেশি শিল্পীদের ব্রাত্য বানিয়ে বাংলাদেশে শুধুমাত্র পাকি শিল্পীরাই কনসার্টের অনুমতি মিলছিল—যা ছিল একটা বিশেষ গোষ্ঠীর কাছে আশাব্যঞ্জক খবর। কিন্তু আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত “X Force presents Atif Aslam at Main Stage” কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল হওয়ায় সেই আশার প্রদীপটাও নিভে গেল।
আতিফ আসলাম নিজে ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেছিলেন, আয়োজকরাও বারবার আশ্বস্ত করেছিলেন যে ১৩ই ডিসেম্বরের কনসার্ট হবেই। কিন্তু গতরাতে আয়োজক প্রতিষ্ঠান X Force-এর ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, “অনিবার্য কারণবশত” কনসার্টটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশী ব্যান্ড শিল্পীদের কনসার্ট, লোকজ সঙ্গীতের অনুষ্ঠন সবই বন্ধ, রাহাত ফতেহ আলী খান, শাফকাত আমানত আলীসহ বেশ কিছু পাকি শিল্পী আর ব্যান্ড গত কয়েক মাসে সফলভাবে বাংলাদেশের মঞ্চ মাতিয়েছে, সেখানে আতিফ আসলামের কনসার্ট বাতিলকে অনেকে দেখছেন পাকি শিল্পীদের জন্য নতুন বাংলাদেশের দরজা আবার বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে।
বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, রাজনৈতিক চাপ বা প্রশাসনিক জটিলতাই এর পেছনে থাকতে পারে।
বিজয়ের মাসে পাকিস্তানি পতাকা পদদলিত করা, মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের গণহত্যার ইতিহাস তুলে ধরা, তাদের এদেশি দোসরদের প্রতি ঘৃণা প্রদর্শনসহ যে ইভেন্ট চলছে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জনাকীর্ণ স্থানে, তাতে পাকিস্তানি শিল্পীদের কনসার্ট আয়োজনের সাহস হয়নি আয়োজকদের- এমন মন্তব্য করেছেন অনেকেই।
এদিকে, টিকিট ক্রেতাদের রিফান্ড প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তবুও পাকিপ্রেমিদের মনে প্রশ্ন- বাংলাদেশে পাকি-আবহের সুদিন কি তবে ফুরিয়ে গেল?
