রোহিতের ছক্কার বিশ্ব রেকর্ড, কোহলির সেঞ্চুরিতে জিতল ভারত

রোহিতের ছক্কার বিশ্ব রেকর্ড, কোহলির সেঞ্চুরিতে জিতল ভারত
শেয়ার করুন

ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়ার একদম কাছে ছিলেন রোহিত শর্মা। সাবেক ভারতীয় অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ছয় মেরেই ছাড়িয়ে গেছেন শহীদ আফ্রিদিকে। এদিকে রোহিতের রেকর্ডের দিন দুরন্ত সেঞ্চুরিতে রাঙিয়েছেন বিরাট কোহলি। তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে জিতেছে ভারত।

রাঁচিতে প্রথম ওয়ানডেতে ১৭ রানে জিতেছে ভারত। আগে ব্যাট করে দলটি ৮ উইকেটে করে ৩৪৯ রান। জবাবে ৩৩২ রানে থামে সফরকারীরা। ভারতের হয়ে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। যাতে ছিল ১১ চারের সঙ্গে ৭ ছক্কা।

রোহিত ৫১ বলে ৫৭ রান করেছেন ৩ ছয় আর ৫ চারে। তিন ছক্কা মেরে তিনি ছাড়িয়ে যান আফ্রিদিকে। ওয়ানডেতে রোহিতের ছক্কা এখন ৩৫২টি, যা মারতে ২৭৭ ম্যাচ লেগেছে তার। পাকিস্তানের আফ্রিদি ৩৯৮ ম্যাচ খেলে মেরেছিলেন ৩৫১টি ছক্কা।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ রান করেন ম্যাথু ব্রিটজকে। ৩৯ বলে ৭০ করেন মার্কো ইয়ানসেন।

Visited 12 times, 1 visit(s) today