ড. ইউনূসের জন্মস্থান হাটহাজারীতে ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ’ স্লোগানে বিক্ষোভ মিছিল

ড. ইউনূসের জন্মস্থান হাটহাজারীতে ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ’ স্লোগানে বিক্ষোভ মিছিল
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান হাটহাজারী উপজেলার অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ স্লোগানে’ বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজ ৩০শে নভেম্বর, রোববার সকালে উপজেলার নন্দীরহাটের দক্ষিণে ধোপার দীঘিরপাড় এলাকায় মিছিল করেন তারা।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-সহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের আগে অর্ধশত নেতাকর্মী মিছিলটি শুরু করেন। মিছিলে নেতৃত্ব দেন, চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে ছিলেন, চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন। মিছিলটি এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসের অবৈধ সরকারের শোষণ-নিপীড়ন ও গুম-খুনের বিরুদ্ধে স্লোগান দিয়ে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, চট্টগ্রাম লেখা ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Visited 50 times, 1 visit(s) today