মেট্রোরেলের লাইনে এবার ব্যাগ, আধা ঘণ্টা বন্ধ ছিল চলাচল

মেট্রোরেলের লাইনে এবার ব্যাগ, আধা ঘণ্টা বন্ধ ছিল চলাচল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

মঙ্গলবার ব্যাগটি অপসারণের কারণে বিকাল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আহসানউল্লাহ শারিফী।

ব্যাগ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়। সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত সপ্তাহে মেট্রোরেলে ককটেল সাদৃশ্য টেপে মোড়ানো একটি বস্তু পাওয়া যাওয়ায় মেট্রো চলাচল ১ ঘন্টার জন্য বন্ধ ছিল। প্রায়ই এমন আকস্মিক ঘটনায় মেট্রোরেলে চলাচল করা নাগরিকেরা আতংক বোধ করছেন, এবং একইসাথে তাদের যাত্রা ব্যাহত হচ্ছে।

Visited 8 times, 1 visit(s) today