মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও পুলিশের জোরপূর্বক গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল প্রবাসীর

মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও পুলিশের জোরপূর্বক গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল প্রবাসীর
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশের ধমকে মারা গেলেন সৌদি প্রবাসী নুর হোসেন বাবু (৫৪)। গ্রেপ্তার করতে গেলে, পুলিশ দেখে আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশ সুপারের।

২৪শে নভেম্বর, সোমবার ভোররাত ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি জড়িত নয় এমন একটি মামলায় নুর হোসেন বাবুকে আসামি করা হয়। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ফুলগাজী থানা পুলিশের একটি দল বাবুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যান। এ সময় তিনি বের থেকে বের হতে অপারগতা প্রকাশ করলে, পুলিশ সদস্যরা তাকে হুমকি -ধমকি দিতে থাকে।

এতে তিনি আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন । তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম,  ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ভোর রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে; তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরবর্তী তার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited 30 times, 1 visit(s) today