ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
শেয়ার করুন
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছী ইউনিয়নে আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। গুরুতর অবস্থায় ৫ জন কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ইউনিয়নের কলমনখালী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান ও নাইম জোয়ারদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে তুচ্ছ একটি পারিবারিক শালিসের ঘটনায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম কথা বলতে রাজি হননি।

তবে পরিদর্শক (অপারেশন) সামছুজোহা জানান, স্থানীয় বিএনপির নেতা আসাদুজ্জামান ও অপরপক্ষ নাইম গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে কেউ আহত হয়েছে কিনা জানা নেই বলে জানান সদর থানার ওসি সামছুজোহা।

Visited 8 times, 1 visit(s) today