বাংলাদেশ দলকে নাকি অনুপ্রাণিত করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দখলদার ইউনূস সরকারের এই ক্রীড়া উপদেষ্টা খেলার কয়েকঘন্টা আগে প্রটোকল ভেঙে সভা করেন লিটন দাসদের সঙ্গে। পরে খেলতে নেমে বাংলাদেশ হয়েছে বিধ্বস্ত।
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আবুধাবিতে ৬ উইকেটে হারে বাংলাদেশ। মাত্র ১৩৯ রান করে কোন লড়াই করতে পারেনি।
গত কয়েক ম্যাচ ধরে ভালো খেলা লিটনরা এদিন ছিলেন এলোমেলো। কেমন যেন খাপছাড়া। খেলার মাত্র কয়েক ঘন্টা আগে টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে সভা করেন আসিফ। সেখানে তিনি রাজনৈতিক কথা বলেন। খেলার চিন্তা বাদ দিয়ে এই ঝামেলায় জড়িয়ে বিরক্ত হন তারা।
এদিকে আইসিসির দুর্নীতি বিরোধী গাইডলাইনেও ম্যাচের দিন বাইরের কারো সঙ্গে দেখা করতে সতর্ক করা হয়। আসিফ স্পষ্টত্বই এর ব্যতিক্রম ঘটিয়েছেন।
আসিফ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার দিনই দল হয়েছে বিধ্বস্ত, খেলেছে খারাপ৷ তার ছবি ছড়িয়ে পড়ায় দর্শকরা করছেন সমালোচনা। খেলোয়াড়দের মনযোগ আসিফ নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই হারে এশিয়া কাপের সুপার ফোরে উঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের।
