বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করেছে প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর।

শিক্ষার্থীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলাকালে প্রথমে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে সেটি ধীরে ধীরে বড় আকারে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

Visited 5 times, 1 visit(s) today