নির্বাচন থেকে সরতে বুলবুলকে হুমকি, তামিম বললেন ‘আমি সন্ত্রাসী না’

নির্বাচন থেকে সরতে বুলবুলকে হুমকি, তামিম বললেন ‘আমি সন্ত্রাসী না’
শেয়ার করুন

বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ে পরে সভাপতি পদে নির্বাচন করার লক্ষ্য ঠিক করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের মতন একই লক্ষ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও। এই দুই তারকার মধ্যে লড়াইয়ের আভাস মিলছে, তবে নির্বাচনের মাসখানেক আগে এলো নেতিবাচক খবর।

বর্তমান বিসিবি সভাপতি বুলবুল জানিয়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাকে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে। তার এই খবরের পর ক্রিকেট মহলে তৈরি হয় আলোড়ন।

স্বাভাবিকভাবেই অভিযোগের তীর গেছে তামিমের দিকে। এই ব্যাপারে মুখ খুলেছেন তামিমও। একটি গণমাধ্যমকে তুমি বলেন, ‘আমি তো সন্ত্রাসী না যে কাউকে হুমকি দেব। বুলবুল ভাইয়ের উচিত কে হুমকি দিয়েছে ক্লিয়ার করা।’

এদিকে বিএনপি নেতা ও সাবেক বিসিবি সভাপতি আলি আসগর লবি জানিয়েছেন, বিএনপির সমর্থনে সভাপতি পদে লড়বেন তামিম আর ইউনূস সরকারের হয়ে এই পদের প্রার্থী বুলবুল। এই অবস্থায়, নির্বাচনের আগে বুলবুলকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন তামিম।

পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা।

Visited 11 times, 1 visit(s) today