ইউনূস সরকারের স্বৈরাচারিতা: বত্রিশ নাম্বারে ফুল দেওয়া সেই দরিদ্র রিকশাচালক জুলাই মামলায় কারাগারে

ইউনূস সরকারের স্বৈরাচারিতা: বত্রিশ নাম্বারে ফুল দেওয়া সেই দরিদ্র রিকশাচালক জুলাই মামলায় কারাগারে
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার সেই দরিদ্র রিকশাচালক আজিজুর রহমানকে জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইউনূস সরকারের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। নেটিজেনরা এমন ন্যাক্কারজনক ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন ইতিমধ্যে।

আজ ১৬ই আগস্ট, শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে জেলহাজতে রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়েছিলেন।

এর আগের দিন, ১৫ই আগস্ট, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন রিকশাচালক আজিজুর। সেখানে তিনি বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে গণপিটুনির শিকার হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক হওয়ার আগে তিনি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বলেন— “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। হালাল কামাই করা টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম।”

 

কিন্তু পুলিশের দাবি, তিনি গত বছরের জুলাই-আগস্টের হত্যাচেষ্টা মামলার আসামি।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ঠা আগস্ট নিউমার্কেট-সায়েন্সল্যাব এলাকায় মিছিলে গুলি ও বোমা হামলার ঘটনায় আহত হন মো. আরিফুল ইসলাম নামে এক আন্দোলনকারী। এ বছরের এপ্রিল মাসে আরিফুল ধানমন্ডি থানায় মামলা করেন। সেই মামলাতে দরিদ্র রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূস সরকার জনগণের সম্মানের অপব্যবহার করেছেন। তিনি ক্ষমতায় টিকে থাকতে নির্যাতন-নিপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বঙ্গবন্ধুর প্রতি হৃদয়ের টান থেকে ফুল দিতে আসা সাধারণ রিকশাচালককে জেলে পাঠাচ্ছেন। এতে তার মুখোশ আরও উন্মোচিত হচ্ছে ক্রমশ।

এ ধরনের নিপীড়নমূলক পদক্ষেপে সাধারণ মানুষ একদিকে ভীতিতে দিন কাটাচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রকাশ অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। ফলে ইউনূস সরকার ও তার প্রশাসনের প্রতি ঘৃণা বাড়ছে জনগণের।

Visited 12 times, 1 visit(s) today