ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মানিক মিয়া রাজধানীর শাহবাগ থানায় এক অভিযোগ দায়ের করেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচার ব্যবসা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় আমরা অন্যভাবে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’

Visited 30 times, 1 visit(s) today