আন্তর্জাতিক ডেস্ক
তেহরান, ২৪ জুন ২০২৫: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন এক চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলের এক বিবৃতিতে বলা হয়, এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন।
বিবৃতিটি টেলিভিশন উপস্থাপক পড়ে শোনান, যেখানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানি জনগণের প্রতিরোধের প্রতি সম্মান জানানো হয়।
এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
