তিন দিন পর যমুনায় মিলল গুপ্ত সংগঠন শিবির নেতার লাশ

তিন দিন পর যমুনায় মিলল গুপ্ত সংগঠন শিবির নেতার লাশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের তিন দিন পর মিরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

পারিবারিক সূত্রে জানা যায়, তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের নেতা হারুনুর রশিদের ছেলে। তমাল নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ই জুন সকালে তমাল পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কাজিপুরের যমুনা নদীতে গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মেঘাইঘাট এলাকায় নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

Visited 9 times, 1 visit(s) today