সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার সেনাবাহিনীর, ছিলেন ‘রেড জুলাই’এর পদেও

সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার সেনাবাহিনীর, ছিলেন ‘রেড জুলাই’এর পদেও
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহান মোল্লা নামে এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথবাহিনী। সোহান মোল্লা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছায়া সংগঠন দ্য রেড জুলাই-এর খুলনা জেলা শাখার প্রচার সেলের সদস্য।

রোববার (৮ জুন) মধ্যরাত থেকে সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়।

অভিযুক্ত কলেজছাত্র সোহান মোল্লা (২৬) পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে৷ অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্লা’র বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্লার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে।

অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি।

পরে উদ্ধাকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক বলেছেন, ‘‘এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। স্নাইপার দিয়ে হত্যাযজ্ঞ চালাতে একটি গোষ্ঠী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছিলো, সেটা একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছ ’’।

Visited 13 times, 1 visit(s) today